Wednesday, September 5, 2018

লাশের দাম

মাত্র বনানী রোডে একটা এক্সিডেন্ট হইছে।খুব ভয়াবহ এক্সিডেন্ট।একটি বাস খুব জোরে ওভারটেক করতে গিয়ে আরেকটা জিপের উপরে উঠিয়ে দিছে।পাশে দাঁড়িয়ে থাকা সাতজন মানুষসহ জিপের ড্রাইভার রাস্তায়ই মারা গেছে।

ইতোমধ্যে মিডিয়ার লোকেরা পৌঁছে গেছেন।ওখানকার সার্বিক পরিস্থিতি লাইভ দেখাচ্ছেন।সেই সাথে মাঝেমধ্যে দু'একটা সাক্ষাৎকারও নিচ্ছেন।সবাই বাস মালিকসহ ড্রাইভারের কঠোর শাস্তি চাচ্ছে।

আমার খুব কাছের বন্ধুর মাধ্যমে জানতে পারলাম।সাতজন লোকের মধ্যে তিনজন মহিলা।আর চারজন বাচ্চা ছিলো।মাত্রই তারা জিপ থেকে নেমে একটি অনুষ্ঠানে যোগদানের কথা ছিলো।কিন্তু তারমধ্যেই সব শেষ হয়ে গেলো।

বাস মালিকের কানেও সংবাদ পৌঁঁছে গেছে।উনি ঘটনা থেকে বাঁচতে সাথে সাথেই মন্ত্রীকে ফোন করে পরিস্থিতি জানালেন।মন্ত্রী কিছুক্ষণ চিন্তাভাবনার পর বললেন -

"তোরাও না।কালকেই এমন একটা ঘটনা ঘটে গেলো।এটা নিয়েই দেশ তোলপাড়।আবার...

আচ্ছা শোন।চিন্তা করিস না।আমি আছি।তবে মৃত্যুদের জরিমানাটা একটু বেশী দেওয়া লাগবে।২০ হাজারের জায়গায় জনপ্রতি লাখের মতো দেওয়া লাগতে পারে।"

বাস মালিক "ঐডা কোন বিষয়ই না।ব্যবসার ক্ষেত্রে লাভ লোকশান তো আছেই।আচ্ছা স্যার!একটু পরে ফোন করতেছি।"

কিছুক্ষণ পর বাস মালিক আবার মন্ত্রীকে ফোন করলো।

মন্ত্রী- "হ্যাঁ,বল।"

বাস মালিক- "স্যার,জরিমানার টাকাটা কি আপনার একাউন্টে পাঠাবো নাকি কাউরে দিয়া পাঠাইয়া দিবো।"

মন্ত্রী- "আমারে পাঠাইবি ক্যান।বিষয়টা তদারকি হোক।মৃতলোকদের পরিবাররে দিস।"

বাস মালিক- "সেজন্যই তো আপনারে জিজ্ঞেস করলাম।শুনলাম,যারা মারা গেছে সবাই নাকি আপনার পরিবারেরই সদস্য।"

মন্ত্রী- "শুয়োরের বাচ্চা।তোর একদিন কি....."

টুটটুট আওয়াজে লাইন কেটে গেলো।মন্ত্রী গাড়ি নিয়ে বেরিয়ে পরলেন বনানীর দিকে।আর চিল্লাচিল্লি করে পিএসকে বলতেছেন-

"দেশে কি কোন আইন নাই।কুত্তার বাচ্চাদের লাইসেন্স কেডা দেয়।আজকেই সব বাতিল কর।আর র‍্যাব পুলিশরা কোন বা* ফালায়।এহনো সবটিরে কেন ধরে নাই।"

No comments:

Post a Comment