ছড়াঃ তুমি আমার ধ্রুবতারা
তুমি আমার ভোরের শিশির
সকাল বেলার আলো,
মন খারাপের আঁধার রাতেও
নতুন করে জ্বালো।
তুমি আমার দুপুর বেলার
কঠিন রোদের ছাতা,
বিকেলবেলা দক্ষিণ হাওয়ায়
শীতলপাটি পাতা।
তুমি আমার সন্ধ্যার আকাশ
সকল রঙে ভরা,
একাকীত্বে এই ছেলেটার
সুকুমারের ছড়া।
তুমি আমার দিন আর রাত
শহর কিংবা পাড়া,
তুমিই আমার চিরসত্য
আমার ধ্রুবতারা।
তুমি আমার ভোরের শিশির
সকাল বেলার আলো,
মন খারাপের আঁধার রাতেও
নতুন করে জ্বালো।
তুমি আমার দুপুর বেলার
কঠিন রোদের ছাতা,
বিকেলবেলা দক্ষিণ হাওয়ায়
শীতলপাটি পাতা।
তুমি আমার সন্ধ্যার আকাশ
সকল রঙে ভরা,
একাকীত্বে এই ছেলেটার
সুকুমারের ছড়া।
তুমি আমার দিন আর রাত
শহর কিংবা পাড়া,
তুমিই আমার চিরসত্য
আমার ধ্রুবতারা।
No comments:
Post a Comment