কবিতাঃ পৌষে যাবো তোমার কাছে
এবারের পৌষে যাবো তোমার কাছে
তুমি ইস্টিশনে অপেক্ষায় থেকো,
হকারের রঙ চা'য়ে শীত কাটাবো
আমি শুধু শার্টে ঘুরি,তুমি একটা জ্যাকেট রেখো।
তুমি এসো সালোয়ার-কামিজে,লাল চাদর গায়ে
ভেজা ঘাসে হাটবো সাথে।আমরা খালি পায়ে।
উলোট পালোট হাওয়া বয়ে,উড়াবে চাদর
কাঁপাবে তোমার দেহ
আলতো চুমো অনেক হবে,উষ্ণ হবো
সন্ধ্যাবেলা,দেখবে না আর কেহ।
আসবো আবার পরের বছর,আসবো আমি
এমনি করে।তুমিও থেকে আশে।
দিলাম কথা তোমার কাছে,আসবো আমি
এবারের পৌষ মাসে।
এবারের পৌষে যাবো তোমার কাছে
তুমি ইস্টিশনে অপেক্ষায় থেকো,
হকারের রঙ চা'য়ে শীত কাটাবো
আমি শুধু শার্টে ঘুরি,তুমি একটা জ্যাকেট রেখো।
তুমি এসো সালোয়ার-কামিজে,লাল চাদর গায়ে
ভেজা ঘাসে হাটবো সাথে।আমরা খালি পায়ে।
উলোট পালোট হাওয়া বয়ে,উড়াবে চাদর
কাঁপাবে তোমার দেহ
আলতো চুমো অনেক হবে,উষ্ণ হবো
সন্ধ্যাবেলা,দেখবে না আর কেহ।
আসবো আবার পরের বছর,আসবো আমি
এমনি করে।তুমিও থেকে আশে।
দিলাম কথা তোমার কাছে,আসবো আমি
এবারের পৌষ মাসে।
No comments:
Post a Comment